ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৫:৫১:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

প্রণব মুখার্জির স্ত্রীর শেষকৃত্য শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আপডেট: ০২:০৮ পিএম, ১৯ আগস্ট ২০১৫ বুধবার

0tN19KLYTRzR স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ছাড়াও শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। ভারতের স্থানীয় সময় সকাল ১০টায় দিল্লির লোধি রোডের শ্মশানে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়। শেষকৃত্যের আগে দিল্লিতে প্রণব ও শুভ্রা মুখার্জির ছেলে অভিজিত মুখার্জির ১৩ তাল কাটরা রোডের বাড়িতে শুভ্রা মুখার্জির কফিনে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য নেতারা। 1Z2CmAtabqhz শেষকৃত্যে অংশ নেওয়ার পর দিল্লিতে নরেন্দ্র মোদির বাসভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এই দুই নেতা। tmTZBqeiBYTW এর আগে সকালে দিল্লির ইন্দিরা গান্ধি এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রী যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে পৌঁছে রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সমবেদনা জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন। বাংলাদেশের নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জি মঙ্গলবার সকালে দিল্লির সেনা হাসপাতালে মারা যান।

এই বিভাগের জনপ্রিয়