ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:২৭:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

প্রতিবন্ধী মেয়েকে ছাদ থেকে ফেলে ‘হত্যা’ করল বাবা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মরিয়ম খাতুন (৬) নামের এক প্রতিবন্ধী শিশুকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। আজ শনিবার সকালে কালীগঞ্জ পৌরসভাধীন চাপালী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর শনিবার বিকেলেই নিহত শিশুর বাবা গ্যারেজ মিস্ত্রী হযরত আলীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মরিয়ম জন্মের পর থেকে শারীরিক ও বাক প্রতিবন্ধী ছিল। মেয়ে প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই তার বাবা বিরক্ত হয়ে গালমন্দ করতেন। শনিবার সকালে হযরত আলী ঘুম থেকে উঠে মেয়ে মরিয়মকে মারধর করেন। এরপর ছাদে নিয়ে গিয়ে নিচে ফেলে দেন। এতে শিশুটি মারাত্মক আহত হয়।

এ সময় প্রতিবেশিদের সহযোগিতায় প্রথমে মরিয়মকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে যশোর নেওয়া হলে চিকিৎসকরা ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে দুপুর ২টার দিকে ফেরীঘাটে পৌঁছালে শিশুটি মারা যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘খবর পাওয়ার পর শনিবার বিকেলে ঘাতক বাবা হযরত আলীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’