প্রতিভরি সোনার দাম ছাড়ালো ৭৭ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে সোনার দাম। গত দুইদিনে দাম বেড়েছে সাড়ে তিন শতাংশের বেশি। যার রেশ ধরে বৃহস্পতিবার (০৬ আগস্ট) থেকে দেশের বাজারেও প্রতিভরি সোনার দাম প্রায় সাড়ে ৪ হাজার টাকা বেড়ে প্রতিভরি সোনার দাম ৭৭ হাজার ছাড়িয়েছে।
বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, করোনায় অর্থনৈতিক মন্দায় সোনায় বিনিয়োগ বেড়েছে। এদিকে জুয়েলার্স সমিতি জানিয়েছে, পাচার রোধেই আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে দাম বাড়ানো হয়।
করোনা মহামারিতে সারাবিশ্বের অর্থনীতিই যখন অনেকটা স্থবির, সেই সময় আন্তর্জাতিক বাজারে দফায় দফায় বাড়ছে সোনার দাম। গত ২০ দিনেই প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ২৪০ ডলারের বেশি। আর চলতি সপ্তাহের মঙ্গল ও বুধবার (০৫ আগস্ট) দুদিনে বেড়েছে প্রতি আউন্সে প্রায় ৭০ ডলার।
২৭ জুলাই ৯ বছরের রেকর্ড ভেঙে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়ায় ১৯৪৪ ডলার। বিনিয়োগ সুরক্ষার বিবেচনায় সোনায় ঝুঁকছেন ব্যবসায়ীরা এমন মত বিশ্লেষকের।
বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় বুধবার বাংলাদেশের বাজারেও সোনার দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এখন ২২ ক্যারেট সোনার প্রতিভরি ৭৭ হাজার ২১৫ টাকা, ২১ ক্যারেট ৭৪ হাজার ৭০ টাকা, ১৮ ক্যারেট ৬৫ হাজার ৩২০ টাকা এবং সনাতনী সোনা ৫৫ হাজার টাকা।
সবশেষ গত ২৪ জুলাই দেশের বাজারে প্রতিভরি সোনার দাম বাড়ানো হয় ২ হাজার ৯শ’ টাকা ।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










