প্রতিযোগিতায় না নেমেই পুরষ্কার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৪:০৯ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার
যেখানে কমনওয়েলথ গেমসে প্রতিযোগিরা কঠির প্রতিযোগিতার মুখোমুখি হয়ে মেডেল পান সেখানে কোনো প্রতিদ্বন্দিতা না করেই অজি তরুণী বক্সার টেলা রবার্টসনের পদক নিশ্চিত হয়ে গেলো। তবে কি ম্যাচ ফিক্সিং, না তার থেকে আরও বড় কিছু? না, এ রকমটি ভাবার কোন কারণ নেই।
আসলে কমনওয়েলথের বক্সিংয়ের সূচি এর জন্য দায়ী। মেয়েদের ৫১ কেজি বিভাগে এবার মাত্র ৭জন বক্সার অংশগ্রহণ করেছেন। সুতরাং কোয়ার্টার ফাইনালে কোনো একজন বাই পেতেন। ভাগ্য সঙ্গ দেয় মাত্র ১৯ বছর বয়সী অজি নারী বক্সার টেলা রবার্টসনের। শেষ আটের লড়াইয়ে বাই পাওয়ায় রবার্টসন সরাসরি সেমিফাইনালে ম্যাচে রিংয়ে নামবেন তিনি। বক্সিংয়ে যেহেতু সেমিফাইনালে উঠলেও ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়, তাই আয়োজক অস্ট্রেলিয়ার ঝুলিতে একটি পদক বিনা শ্রমে যুক্ত হলো।
রবার্টসনের এমন পদকপ্রাপ্তিকে অজি মিডিয়ায় লাকি মেডেল বলে অভিহিত করা হচ্ছে। কাকতালীয়ভাবে রবার্টসনের এই লাকি মেডেলেই ২১তম কমনওয়েলথের তার প্রথম পদক। যদিও ব্রোঞ্জ পদকেই থেমে থাকতে চান না টেলা। নজর তার স্বর্ণ।পদকে আপতত সেমিফাইনাল বাউট জিতে খেতাবি ম্যাচে জায়গা করে নেওয়াই রবার্টসনের প্রাথমিক লক্ষ্য।
আগামী ১৩ এপ্রিল শেষ চারের লড়াইয়ে রিংয়ে নামার কথা টেলার। রিংয়ে ঘাম ঝরানোর আগেই পদক জিতে যাওয়ায় খুশি হলেও লক্ষ্যে স্থির টেলা বলেন, আমার লক্ষ্য সোনা জয়ী হওয়া। ব্রোঞ্জ নিয়ে রিং ছাড়তে চাই না। পদক জিতলে সবারই ভালো লাগে। তবে কমনওয়েলথের আগে যে রকম ট্রেনিং করেছি, তাতে স্বর্ণ পদক অর্জন করেতে চাই।
কমনওয়েলথ বক্সিংয়ে লড়াই ছাড়া পদক জয়ের ঘটনা এর আগেও ঘটেছে। ১৯৮৬ সালে এনিবার্গ গেমস আফ্রিকার বহু দেশ বয়কট করায় সুপার হেভওিয়েট বিভাগে মাত্র ৩জন বক্সার অংশ নিয়েছিলেন। ওয়েলসের অ্যানেউরিন ইভান্স বাই পেয়ে সরাসরি ফাইনালে উঠেছিলেন। ফাইনালে কানাডার লিনক্স লিউয়িসের কাছে হারলেও ঠিকই রুপার পদক জিতে নেন।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











