ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১৭:২৯:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

প্রতিষ্ঠানের মান ধরে রাখতে ব্যর্থ হলে এমপিও স্থগিত: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওর ঘোষণা দেবেন জানিয়ে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, এখন থেকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মান ধরে রাখতে হবে। যারা মান ধরে রাখতে ব্যর্থ হবেন তাদের এমপিও স্থগিত হবে। এমপিওভুক্ত তালিকায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা হতে যাচ্ছে, জুলাই মাস থেকে তা কার্যকর হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের একথা জানান তিনি।

দীপু মনি বলেন, সারা দেশ থেকে বহু আবেদন জমা পড়বে; এটা স্বাভাবিক। সবাইকে এমপিওভুক্ত করা যাবে না। তবে, এটুকু বলতে পারি- যোগ্য বিবেচিত কেউ বাদ পড়বেন না। এখন থেকে প্রতি বছর যেসব প্রতিষ্ঠান যোগ্য হবে; তাদের এমপিওভুক্ত করা হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের লক্ষ্য প্রতিটি প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে গড়ে তোলা। যারা এমপিওভুক্ত হতে পারেননি নীতিমালা প্রস্তুত করার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, কোন ধরনের রাজনৈতিক কিংবা দলীয় বিবেচনায় এমপিওভুক্তি বাদ দেয়া বা অন্তর্ভুক্তি করার কোনো সুযোগ নেই।

-জেডসি