ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৯:৪৭:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

প্রতীক নিয়ে ইসির নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৭ এএম, ৫ জানুয়ারি ২০২৬ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় ইসির নির্ধারিত প্রতীকের সাইজের বাইরে গিয়ে প্রতীক নিয়ে বাড়াবাড়ি করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৪ জানুয়ারি) ইসির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ৩ মিটারের বেশি হওয়া যাবে না। জীবন্ত প্রাণীকে নির্বাচনি প্রতীক বা প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়া পোস্টে স্লোগান হিসাবে উল্লেখ করা হয়েছে, প্রতীকের সাইজে বাড়াবাড়ি নয়, জীবন্ত প্রাণী ব্যবহার মোটেও কাম্য নয়।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন রোববার (৪ ডিসেম্বর)। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।