প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলার নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই নিন্দা ও উদ্বেগ জানান।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গতকাল সোমবার সন্ধায় রাজধানীর কাওরান বাজারস্থ দৈনিক ‘প্রথম আলো’র প্রধান কার্যালয়ের নিচতলায় (প্রগতি ভবন) কয়েকজন যুবক ঢুকে হট্টোগোল করছেন। সেখানে অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রের নিরাপত্তা কর্মীদের ধমকাচ্ছেন এক যুবক। এরপর ওই যুবককে লাল কালি দিয়ে ‘প্রথম আলো’র লোগোর উপর বার বার ক্রস চিহ্ন আঁকতে দেখা যায়। এসময় ওই যুবককে ‘প্রথম আলো বয়কট’ বলতেও শোনা যায়।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, প্রথম আলোর কোনো লেখায় বা রিপোর্টে কেউ সংক্ষুদ্ধ হলে তার প্রতিবাদ জানানোর প্রচলিত পদ্ধতি রয়েছে। কিন্তু এভাবে একটি গণমাধ্যমের কার্যালয়ে গিয়ে এমন আচরণ সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রথম আলোতে ডিআরইউ’র অনেক সদস্য রয়েছেন। অসংখ্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন। আমরা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি প্রথম আলোর সাংবাদিক, সকল স্তরের শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




