প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন শুরু আজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪১ এএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি।
অসংক্রামক রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও জনসচেতনতা বাড়াতে আজ বুধবার থেকে প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন শুরু হচ্ছে।
আজ থেকে তিন দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর সোনারগাঁও হোটেলে। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য সচিব ডা. শামীম হায়দার তালুকদার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশসহ বিশ্বে অসংক্রামক রোগ ব্যাপকহারে বাড়ার পাশাপাশি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে আসছে। এমন প্রেক্ষাপটে সম্মেলনে অসংক্রামক রোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম, ডিএসসিসি’র মেয়র শেখ ফজলে নূর তাপসসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সম্মেলনের বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
এই অসংক্রামক ব্যাধি নিরূপণের লক্ষ্যে এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির জন্য নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, বাংলাদেশ নন-কমিউনিকেবল ডিজিজ ফোরাম (বিএনসিডিএফ), বাংলাদেশ ক্লিনিক্যাল রির্সাচ প্লাটফর্ম এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, আইসিডিডিআর’বি, ব্রাক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পপুলার মেডিকেল কলেজসহ ৩০টি জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যেগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন সম্পর্কে শামীম হায়দার তালুকদার বলেন, সম্মেলনের উদ্দেশ হলো নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে যারা অসংক্রামক রোগে আক্রান্ত তাদের অংশগ্রহণ নিশ্চত করা এবং অসংক্রামক রোগের চিকিৎসা যেন সবাই পায় তার ব্যবস্থা করা।
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী




