প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
আগামী ১০ মার্চ প্রথম ধাপে চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
রবিবার আগারগাঁওয়ের কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসি সচিব।
ইসি সচিব বলেন, পাঁচ ধাপে হবে উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে ১০ মার্চ। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ভোট ২৪ মার্চ, চতুর্থ ধাপে ভোট ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোট হবে ১৮ জুন।
তিনি বলেন, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৮৭ উপজেলায় মনোনয়ন দাখিলের শেষ সময় ১১ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারির মধ্যে।
নির্বাচন কমিশন সচিব বলেন, এবার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ সব পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে। পদে থেকে ভোট করতে পারবেন না বর্তমান উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা। তিনি জানান, উপজেলা ভোটে প্রাথী হতে হলে স্থানীয় সরকারের লাভজনক সব পদ থেকে পদত্যাগ করতে হবে।
হেলালুদ্দীন আহমদ বলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সবকটি উপজেলা, লালমনিরহাট জেলার সবকটি উপজেলা, রংপুর জেলার সবগুলো উপজেলা এবং কুড়িগ্রাম জেলার সবকটি উপজেলা, নীলফামারী জেলার সবকটি উপজেলায় ভোট হবে।
ইসি সচিব বলেন, ময়মনসিংহ বিভাগের নেত্রকোণার আটপাড়া উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলা, জামালপুর জেলার সবকটি উপজেলায় ভোট প্রথম ধাপে অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর বাদে সবকটি উপজেলায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে সব উপজেলায় ভোট হবে। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম ধাপে।
প্রথম ধাপে জয়পুরহাট জেলার সবকটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোরের নলডাঙ্গা বাদে বাকিসবগুলো উপজেলায় নির্বাচন হবে এবং রাজশাহী জেলার সবগুলো উপজেলায় নির্বাচন হবে।
-জেডসি
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











