প্রথম সিনেমা নিয়ে পর্দায় আসছেন মেহজাবীন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
মেহজাবীন চৌধুরী
দেশের প্রেক্ষাগৃহে এবার মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। এর আগে মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতি’ দেশে মুক্তি পেলেও, প্রথম সিনেমাটিই দেশের দর্শকদের জন্য মুক্তি পায়নি।
মেহজাবীন জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ২৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সাবা’। বাবা মারা যাওয়ার পর অসুস্থ মাকে নিয়ে সাবার যে জীবনসংগ্রাম, সে গল্পই পর্দায় তুলে এনেছেন নির্মাতা মাকসুদ হোসাইন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন।
সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর প্রথম সিনেমা হিসাবে এটি করার সিদ্ধান্ত যে ভুল ছিল না, তার প্রমাণ এখন পাচ্ছি। এ সিনেমার জন্য আমাকে অনেক প্রস্তুতি নিতে হয়েছিল। অনেক রিহার্সাল করেছি। কঠোর পরিশ্রম করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন বিনোদনের নানা মাধ্যমে কাজ করলেও সিনেমাটা করা হচ্ছিল না। যেখানেই যেতাম, প্রশ্নের মুখোমুখি হতাম, কেন আমি সিনেমা করছি না? তবে আমি সিনেমা করার জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম, মনের মতো করেই প্রথম সিনেমাটি করতে চাই। যে সিনেমা নিজের কাছেও স্মৃতি হয়ে থাকবে, দর্শকও সারা জীবন মনে রাখবেন। যে সিনেমা মান, গল্পের গভীরতা, সবই যেন দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। তেমনই একটা গল্প, চরিত্র পেয়ে গেলাম।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








