ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৮:০১:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

প্রধানমন্ত্রীকে কটূক্তি: মহিলা দলের সম্পাদক দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ৬ নভেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (৬ নভেম্বর) রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ (৩৮)। 

পরে রোববার সকালেই গুলশানের বাসা থেকে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করেন র‍্যাব-৩ এর সদস্যরা।

এরপর তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত।