ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১১:৪৪:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফাও পুরস্কার হস্তান্তর

আপডেট: ০৩:৩৮ পিএম, ৩ আগস্ট ২০১৫ সোমবার

2015-08-03_8_845722 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম আজ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফাও ‘এচিভমেন্ট এ্যাওয়ার্ড’ হস্তান্তর করেছেন। সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) টার্গেট ১(সি) অর্জনের সাফল্যের জন্য বাংলাদেশ এ পুরস্কার লাভ করেছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররফ হোসাইন ভূইয়া বলেন, আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শুরুতেই খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে পুরস্কারটি হস্তান্তর করেন। চলতি বছরের ৭ জুন রোমে ফাও’র ৩৯তম অধিবেশনের ফাঁকে আয়োজিত ‘রিকগনাইজিং নোটেবল এ্যান্ড আউটস্ট্যান্ডিং প্রোগ্রেস ইন ফাইটিং হাঙ্গার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে এডভোকেট কামরুল ইসলাম এই ফাও’র পুরস্কার গ্রহণ করেন। এই এচিভমেন্ট পুরস্কার প্রদানের কারণ হলোÑ বাংলাদেশ ১৯৯০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে অপুষ্টিজনিত জনদুর্ভোগ অন্তত ৫০ শতাংশ কমাতে অথবা ৫ শতাংশের নিচে আনার ক্ষেত্রে সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) টার্গেট ১(সি) অর্জন করেছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন,বাংলাদেশ ইতোমধ্যে ২০১৫ সালের আগেই অপুষ্টিজনিত দুর্ভোগ কবলিত জনগণের সংখ্যা অন্তত ৫০ শতাংশে কমিয়ে আনার টার্গেট পূরণ করেছে। তিনি আরো বলেন, এই পুরস্কার বাংলাদেশের সাফল্যের মুকুটে আরেকটি পলকের সংযোজন। ০৩.০৮.২০১৫