প্রধানমন্ত্রীর দেখা চায় বঙ্গবন্ধুর গাড়িচালকের পরিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:২৮ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত চান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গাড়িচালক মরহুম নাজিম উদ্দিনের অসহায় পরিবার। বহু বছর ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় পরিবারটি। আর্থিক কষ্টে এ পরিবারের চার সন্তান ঠিকভাবে পড়ালেখা করতে পারছে না।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সেগুনবাগিচার ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব বলেন গাড়ি চালকের ছেলে নুরুল আলম সিদ্দিকী ও তার পরিবার।
নুরুল আলম সংবাদ সম্মেলনে বলেন, গত কয়েক বছর বঙ্গবন্ধু কন্যার এক নজর সাক্ষাতের জন্য তার পরিবার স্থানীয় এমপি, প্রধানমন্ত্রীর এপিএসসহ বহুজনের কাছে ধর্না দিয়েছেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বহুবার আবেদন করেও কাজ হয়নি। একবার আবেদনের পরিপ্রেক্ষিতে কেবল ৩০ হাজার টাকা চিকিৎসা বাবদ সহায়তা পাওয়া যায়।
নুরুল আলম বলেন, রাজধানীর খিলগাঁওয়ে একটি ভাড়া বাসায় তিনি থাকেন। বিনা বেতনে কিশোরগঞ্জের একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন।
অর্থাভাবে তার পরিবার এখন নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে। স্ত্রীর চিকিৎসা করাতে পারছেন না। ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ যোগাতে পারছেন না।
সবশেষ গত ২৭ মার্চ শুক্রবার আবারও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে তার কার্যালয়ে গিয়ে আবেদন করেছেন। ১৯৯৭ সালে বাবা নাজিম উদ্দিন মারা যান বলে জানান নুরুল আলম।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






