প্রধানমন্ত্রীর নববর্ষ-ঈদ কার্ডে ছবি এঁকে পুরস্কৃত ২৬ শিশু
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
ঈদ, নববর্ষ ও ইংরেজি নতুন বছরের মতো উৎসবগুলোতে সারাদেশ থেকে সংগৃহীত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আঁকা বিভিন্ন ছবি দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও ঈদুল ফিতর ২০২২ উপলক্ষে এ রকম ১১জন ও বাংলা নতুন বছর ১৪২৯ উপলক্ষে ১৫ জন বিশেষ শিশুর আঁকা ছবি প্রধানমন্ত্রী তার অফিশিয়াল শুভেচ্ছা কার্ডে ব্যবহার করেছেন।
নির্বাচিত ছবির প্রত্যেক শিল্পীকে শুভেচ্ছা ফি বাবদ এক লাখ টাকা করে দেওয়া হয়।
সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানার ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধারা হলো-
‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০০৯ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে ঈদুল ফিতর, ঈদুল আজহা, বাংলা ও ইংরেজি নববর্ষের মতো উৎসবগুলোতে সারাদেশ থেকে সংগৃহীত অটিস্টিক/প্রতিবন্ধী শিশুদের আঁকা বিভিন্ন ছবি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক শুভেচ্ছা কার্ডে ব্যবহার করে আসছেন।
এবার বঙ্গাব্দ-১৪২৯ উপলক্ষে এরকম ১৫ জন এবং ঈদুল ফিতর-২০২২ উপলক্ষে ১১ জন বিশেষ শিশুর (Special Child) আঁকা ছবি প্রধানমন্ত্রী তার অফিশিয়াল শুভেচ্ছা কার্ডে ব্যবহার করেছেন। নির্বাচিত ছবির প্রত্যেক শিল্পীকে শুভেচ্ছা ফি বাবদ ১ লাখ টাকা করে প্রদান করা হয়।
জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, সামরিক/বেসামরিক সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কযুক্ত দেশের রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধানদের নিকট অটিস্টিক/প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি সম্বলিত এই শুভেচ্ছা কার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেরণ করেন।’
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











