ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৪:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৪ এএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কাতার সফরের বিষয়ে দেশবাসীকে অবহিত করতে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে। 

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর শেষে নিয়মিত এ সংবাদ সম্মেলন করে থাকেন। যেকোনো একটি দেশে রাষ্ট্রীয় সফর শেষে ফিরে এসে সরকার প্রধানের সংবাদ সম্মেলনের চল বহুদিনের।

গত ৪ মার্চ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি ৫ : সম্ভাবনা থেকে সমৃদ্ধি) পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতার সফর করেন প্রধানমন্ত্রী। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন ইভেন্টে তিনি অংশ নেন।

গত ৫ মার্চ জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর স্মুথ অ্যান্ড সাসটেইনেবল গ্র্যাজুয়েশন : ম্যাচিং টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তাদের সামনে পাঁচ দফা সুপারিশ তুলে ধরেন তিনি।


৬ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ৭ মার্চ ‘আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক একীভূতকরণে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন তিনি।

আর ৮ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী দেশে ফেরেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে (বিজি-১২৬) তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


সিএনএস ডটকম//এসএল// 

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

৯৫তম অস্কার: পুরস্কার জিতলেন যারা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চলছে অস্কার অনুষ্ঠান। সেখানে জড়ো হয়েছেন হলিউডসহ বিনোদন জগতের নামি-দামি সব তারকারা। এখন পর্যন্ত ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে পুরস্কার জিতেছেন যারা—

সেরা অ্যানিমেটেড ছবি

মেক্সিকান ছবি নির্মাতা গুইলারমো দেল তোরোর অ্যানিমেশন ছবি পিনোচ্চিও সেরা অ্যানিমেটেড ছবির পুরস্কার জিতেছে।

সেরা পার্শ্ব অভিনেতা

এবারের অস্কারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ভিয়েতানিমিজ-আমেরিকান অভিনেতা কে হুই কুয়ান। এবারই প্রথমবারের মতো অস্কারের জন্য মনোনিত হয়েছিলেন তিনি। এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স ছবিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি এ পুরষ্কার।


সেরা পার্শ্ব অভিনেত্রী

এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স ছবিতে দুর্দান্ত অভিনয় করার সুবাদে এ বছর সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেমি লি কোর্তোয়া। এ ছবিটির অভিনেতা কে হুই কুয়ান সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নেন। এর মাধ্যমে সেরা পার্শ্ব অভিনেতা এবং অভিনেত্রী দু’টি পুরস্কারই পেলেন একই ছবিতে কাজ করা দুই শিল্পী।

স্বল্পদৈর্ঘ্যের সেরা লাইভ অ্যাকশন

এ ক্যাটাগরিতে এবার পুরস্কার জিতে নিয়েছেন টম ব্রাকলে এবং রস হোয়াইটের স্বল্পদৈর্ঘ্যর ছবি ‘অ্যান আইরিশ গুডবাই।’

সেরা ডকুমেন্টারি ছবি

রাশিয়ার বিরোধীদলীয় জেলবন্দি নেতা অ্যালেক্সি নাভালনিকে তৈরি করা ডকুমেন্টারি নাভালনি সেরা ডকুমেন্টারির পুরস্কার জিতেছে। বর্তমানে তিনি জেলবন্দি থাকায় অস্কার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তার স্ত্রী ইউলিয়া নাভালনা।

সেরা সিনেমাটোগ্রাফি

সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছে ‘অল কুয়াইট অন দ্য ওয়েস্টান ফ্রন্ট।’ ১৯২৯ সালে এরিখ মারিয়া যুদ্ধবিরোধী এ বিখ্যাত উপন্যাসটি লিখেন। এর ওপর সিনেমাটোগ্রাফি তৈরি করেছেন জেমস ফ্রেন্ড। এই উপন্যাস এবং সিনেমোটাগ্রাফিটি প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার ওপর লেখা ও তৈরি করা হয়েছে।

সেরা মেকাপ আর্টিস্ট

দ্য হোয়াল ছবিতে অসাধারণ কাজ করার সুবাদে সেরা মেকাপ আর্টিস্টের পুরস্কার জিতেছেন আদ্রিয়েন মোরোট, জুডি চিন এবং অ্যান্নিমারি ব্র্যাডলি।

দ্য হোয়াল ছবিতে অভিনেতা ব্র্যান্ডস জেমস ফ্রেসার একজন ইংরেজি শিক্ষকের অভিনয় করেন। তাকে সুন্দরভাবে উপস্থাপন করতে মেকাপ আর্টিস্টরা কঠোর পরিশ্রম করেন।

সেরা আন্তর্জাতিক ছবি

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে দ্বিতীয় পুরস্কার জিতে নিয়েছেন ‘অল কুয়াইট অন দ্য ওয়েস্টান ফ্রন্ট’ ছবিটি। সেরা সিনেমাটোগ্রাফির পর এটি সেরা আন্তর্জাতিক ছবির খেতাব জিতে নিয়েছে।

স্বল্পদৈর্ঘ্যর সেরা ডকুমেন্টারি

ভারতে মা হারানো একটি হাতিকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বড় করে তুলছেন— এ ঘটনার ওপর তৈরি করা ডকুমেন্টারি ‘দ্য এলিফেন্ট হুইসপার্স’ এবারের অস্কারে সেরা স্বল্পদৈর্ঘ্যর ডকুমেন্টারির পুরস্কার জিতেছে। এটি তৈরি করেছেন কার্তিকী গনসালভেস এবং গুনেত মঙ্গা। তারা এ পুরস্কারটি পুরো ভারতকে উৎস্বর্গ করেছেন।

সেরা এনিমেটেড শর্ট ফিল্ম

দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স এন্ড দ্য হর্স নামের এনিমেশন ছবি জিতেছে সেরা এনিমেটেড শর্ট ফিল্মের পুরস্কার। ছবিটি তৈরি করেছেন চার্লি ম্যাকাসি এবং ম্যাথু ফ্রিউড

সেরা ভিজ্যুয়াল এফেক্ট পুরস্কার জিতল অ্যভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

ছবিনির্মাতা জেমস ক্যামেরুনের ব্লকবাস্টার ছবি অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার এবারের অস্কারে প্রথম পুরস্কার পেয়েছে। ছবিটি সেরা ভিজ্যুয়াল এফেক্ট ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রথম পুরস্কার ঘরে তুলেছে।

অরিজিনাল স্ক্রিনপ্লের পুরস্কারও পেল এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে তৃতীয় পুরস্কার পেয়েছে এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স। সেরা পার্শ্ব অভিনেতা এবং পার্শ্ব অভিনেত্রীর পর অরিজিনাল স্ক্রিনপ্লের পুরস্কারও জিতেছে ছবিটি।

অরিজিনাল স্ক্রিনপ্লে হলো এমন একটি গল্প যা আগে কখনো লেখা হয়নি বা কোনো গল্প বা উপন্যাস থেকে সাহায্য নেওয়া হয়নি। সম্পূর্ণ নতুন ধারণা ও গল্পকে অর্জিনাল স্ক্রিনপ্লে বলা হয়।