প্রধানমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের সাক্ষাৎ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ পিএম, ১৬ মে ২০২২ সোমবার
ছবি: বাসস।
ভারতের সফররত জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যম রায় চৌধুরী আজ সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, তারা কলকাতায় থাকাকালীন বঙ্গবন্ধুর জীবন এবং রাজনৈতিক ক্যারিয়ারে তার সংগ্রামের ওপর গৌতম ঘোষ নির্মিত ‘কলকাতায় বঙ্গবন্ধু’ শীর্ষক তথ্যচিত্র নিয়ে আলোচনা করেছেন। .
এ সময় জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।
গৌতম ঘোষ ও সত্যম রায় চৌধুরীর সামনে ডকুমেন্টারিটির রূপরেখা তুলে ধরেন শেখ হাসিনা ও শেখ রেহানা। তাঁরা কলকাতায় ছাত্রজীবনে বঙ্গবন্ধুর সংগ্রাম ও কষ্টের দিনগুলো বর্ণনা করেন।
এছাড়া ১৫ আগস্টের হত্যাকান্ড থেকে রক্ষা পাওয়া জাতির পিতার দুই কন্যা আলোচনায় সর্বশ্রেষ্ঠ নেতার রাজনৈতিক জীবন ও দর্শন তুলে ধরেন।
বৈঠকে গৌতম ঘোষ ও সত্যম রায় চৌধুরী বলেন, তারা রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন এবং জাদুঘরের প্রতিটি কোনায় ১৫ আগস্টের হত্যাকান্ডের নৃশংস নিদর্শন দেখেছেন।
সেখানে বিভিন্ন নিদর্শন দেখে জাতির পিতা বঙ্গবন্ধু এখনো জীবন্ত মর্মে তাদের অনুভূতি হয়েছে বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন তারা।
‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ দুটিকে মহান ইতিহাস বলেও তারা উল্লেখ করেন।
গৌতম ঘোষ এবং সত্যম চৌধুরী আরও বলেন, বাঙালির মহান নেতার জীবন ও কর্মের ওপর ডকুমেন্টারি তৈরি করে তারা গর্বিত।
পরবর্তীতে, প্রধানমন্ত্রী এবং তাঁর ছোট বোন শেখ রেহানা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন এবং তার কলকাতা জীবনের সংগ্রাম সম্পর্কে সাক্ষাৎকার দেন।
ভারতীয় জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ ‘কলকাতায় বঙ্গবন্ধু’ শিরোনামে ৩০ মিনিটের একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করছেন যাতে তিনি কলকাতায় থাকাকালীন বঙ্গবন্ধুর জীবন ও কাজ তুলে ধরছেন।
৪ এপ্রিল গৌতম ঘোষ কলকাতার মওলানা আজাদ কলেজের একটি শ্রেণীকক্ষে শুটিংয়ের মাধ্যমে চলচ্চিত্রটির কাজ শুরু করেন। বঙ্গবন্ধু যখন ১৯৪৫-৪৬ শিক্ষাবর্ষে সেখানে অধ্যয়ন করতেন তখন এর নাম ছিল ইসলামিয়া কলেজ।
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান











