ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ৩:২৮:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ এএম, ৪ মার্চ ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবণে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার  আজ শনিবার (৪ মার্চ) সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে বৃটিশ এই সাবেক প্রধানমন্ত্রী গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন ।

ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে বাংলাদেশে দু’দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন টনি ব্লেয়ার। তিনি লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।

বর্তমানে বৃটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ২০১০ সালে ঢাকা সফর করে ছিলেন তিনি। তার আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এক রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছিলেন।