ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১০:৪৬:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

প্রধানমন্ত্রীর সঙ্গে ডেরেক শোলের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেরেক শোলের সাক্ষাৎ। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেরেক শোলের সাক্ষাৎ। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর জ্যেষ্ঠ উপদেষ্টা ও পররাষ্ট্র দফতরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি।

এর আগে, আজ সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ডেরেক শোলের সঙ্গে দেখা করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে। আলোচনা হয় রোহিঙ্গা ইস্যুতেও। এছাড়া সামরিক চুক্তি ও মানবাধিকার নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান ডেরেক শোলে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে স্বাগত জানান।