প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র দেখা করলেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র নব-নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন।
নব-নির্বাচিত মেয়র ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও ডিএনসিসি’র মেয়র নির্বাচিত হওয়ায় আতিকুল ইসলামকে অভিনন্দন জানান এবং মেয়র হিসেবে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন।
আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মো. রাশিদুল আলম, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক ও মো. ফারুক খান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম, ডা. দীপু মনি ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও সহ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এমপি, আব্দুস সালাম মোর্শেদী এমপি, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানও উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে গতকাল অনুষ্ঠিত ডিএনসিসি’র উপ-নির্বাচনে শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচনে আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৮,৩৯,৩০২ ভোট পান। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাফিন আহমেদ লাঙ্গল প্রতীকের ৫২,৪২৯ ভোট পান।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











