প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ এএম, ২৮ আগস্ট ২০২২ রবিবার
ফাইল ছবি
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগদানের পর এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাননি পিটার ডি হাস। আগামী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) প্রথমবারের মতো গণভবনে সরকার প্রধানের সাক্ষাৎ পেতে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত।
কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, করোনা পরিস্থিতি ও শিডিউল জটিলতাসহ নানা কারণে ঢাকায় আসার প্রায় ছয় মাস হয়ে গেলেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি পিটার হাস। আগামী বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাতে যাবেন মার্কিন রাষ্ট্রদূত। ধারণা করা হচ্ছে, পরিচয় পর্ব ছাড়াও ওই দিন ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনা করবেন পিটার।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হয়ে চলতি বছরের মার্চের শুরুতে ঢাকায় আসেন পিটার হাস। ঢাকায় আসার ১৫ দিনের মাথায় অর্থাৎ গত ১৫ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন নতুন মার্কিন রাষ্ট্রদূত।
গত বছরের ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে নিয়োগের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সিনেট তার মনোনয়ন চূড়ান্ত করে।
মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি একজন পেশাদার কূটনীতিক।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম











