প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই প্রথম সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এসময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
করোনা পরিস্থিতি ও শিডিউল জটিলতাসহ নানা কারণে ঢাকায় আসার প্রায় ছয় মাসের বেশি হয়ে গেলেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি পিটার হাস। এটি প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে মার্কিন দূতাবাস জানায়, সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার ৫০ বছরেরও বেশি সময় ধরে চলমান ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্কের অর্জনগুলো নিয়ে আলোচনার পাশাপাশি কী করে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করা যায়- সেসব বিষয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত হাস বলেন, আমাদের মাঝে অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা শরণার্থী সহায়তা ও কোভিড-১৯ সহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের নেতৃত্ব, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে উদারতা এবং বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অসাধারণ অবদানের প্রশংসা করেন।
এছাড়া রোহিঙ্গা শরণার্থী এবং তাদেরকে আশ্রয়দানকারী স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীকে সহায়তা দেয়া অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হয়ে চলতি বছরের মার্চের শুরুতে ঢাকায় আসেন পিটার হাস। পেশায় কূটনীতিক পিটার হাস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অর্থনীতি ও বাণিজ্যবিষয়ক উপসহকারী মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন। এর আগে ভারতে যুক্তরাষ্ট্রের মুম্বাই মিশনে কাজ করেছেন তিনি।
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী