ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১২:৫৬:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

প্রধানমন্ত্রী‌কে ঈদ শুভেচ্ছা জানালেন মো‌দি

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৮ এএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার ঢাকার ভারতীয় হাইক‌মিশন এক বার্তায় এ তথ‌্য জানায়।

প্রধানমন্ত্রী মোদি এক চিঠিতে গুরুত্ব সহকারে উল্লেখ করেন, ঈদ উল আজহার এই পবিত্র উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি শক্তিশালী অনুস্মারক হিসাবে কাজ করে। তিনি আরও উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধন যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয় পক্ষের মানুষের আত্মত্যাগের মাধ্যমে নির্মিত হয়েছে।

এছড়া পবিত্র ঈদ উল আজহার এই উৎসব জনগণকে আরও কাছাকাছি নিয়ে আসবে বলে আস্থা প্রকাশ করেন নরেন্দ্র মোদি।