ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১২:২১:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

প্রধানমন্ত্রী আজ চলচ্চিত্র পুরষ্কার প্রদান করবেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার

আজ রোববার বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্বাগত বক্তৃব্য রাখবেন তথ্য সচিব আব্দুল মালেক।

এর আগে নভেম্বরে, ২০১৭ ও ২০১৮ জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের ২৭ ও ২৮টি ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বাংলাদেশী চলচ্চিত্র শিল্পীদের জন্য সর্বোচ্চ স্বীকৃতি।