ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৮:৪৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

প্রধানমন্ত্রী কাল রাজশাহী যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:০৩ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার রাজশাহী সফরে যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী সকালে জেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) এসিসট্যান্ট সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এএসপি) কুচকাওয়াজ পরিদর্শন এবং তাদের সালাম গ্রহণ করবেন।


বিপিএ’র সুপারিনটেনডেন্ট অব পুলিশ আবদুস সোবহান আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, ৩৫তম বিসিএস ব্যাচের প্রবেশনারী পুলিশ কর্মকর্তাদের সামনে প্রধানমন্ত্রী নির্দেশনামূলক ভাষণ দেবেন।


পুলিশ কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে ঢাকায় ফিরবেন।


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারি এবং অন্যান্য ঊর্ধ্বতন বেসামরিক, সামরিক এবং পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেবেন।