ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১১:০০:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৯টি ব্রিজ উদ্বোধন করবেন আজ

আপডেট: ০৫:১৮ এএম, ২০ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার

5976-pm স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬ জেলায় ৯টি ব্রিজ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অফিস সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী সকাল ১১টা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়কের মাদারীপুরে দীর্ঘ প্রতীক্ষিত আসমত আলী খান ব্রিজসহ ৪টি ব্রিজ উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে তিনি সিলেট, পটুয়াখালী, কক্সবাজার, সুনামগঞ্জ ও গাইবান্ধা জেলায় একটি করে ব্রিজ উদ্বোধন করবেন। সূত্র জানায়, মাদারীপুরের ৪টি ব্রিজ উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী সিলেট জেলায় নবনির্মিত গোলাপগঞ্জ-বিয়ানিবাজার সড়কে কুশিয়ারা নদীর ওপর চান্দেরপুর ব্রিজ উদ্বোধন করবেন। এ ছাড়াও পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শেখ রাসেল ব্রিজ, কক্সবাজারের চকোরিয়া-বদরখালী-মহেশখালী সড়কে বেতাখালী ব্রিজ, সুনামগঞ্জের সুরমা নদীর ওপর আবদুজ জহুর ব্রিজ এবং গাইবান্ধা জেলার গাইবান্দা-নকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কে করতোয়া নদীর ওপর বরদহ ব্রিজ উদ্বোধন করবেন।