ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৯:৩২:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

প্রধানমন্ত্রী ৩ দিনের সফরে ইতালি যাচ্ছেন

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে এক সম্মেলনে যোগ দিতে ইতালি যাচ্ছেন। সফরে তার সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা থাকবেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ২৩ জুলাই ইতালির উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী, ২৬ তারিখ সকালে ঢাকায় ফিরতে রোম ত্যাগ করবেন।

সফরে রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। এসময় জ্বালানি সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিকল্প উৎস হিসেবে ইউরোপ থেকেও জ্বালানি আমদানির কথা ভাবছে বাংলাদেশ। জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। সেজন্য আমরা ডাইভারসিফেকেশনের পার্ট হিসেবে এ বিষয়ে ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই।

পাশাপাশি ইতালি থেকে সামরিক কেনাকাটা বাড়ানোসহ সামরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবানার কথাও বলেন তিনি।

এসময় ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, এটা আমাদের রুটিন ওয়ার্ক। প্রধানমন্ত্রী ওনাদেরকে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেবেন। আমরা সবাইকে একসঙ্গে ঢাকায় এনেই এটা করতে পারতাম, কিন্তু এতে সময় অনেকটা নষ্ট হয়।