ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৮:৩১:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

প্রবাসবন্ধু হটলাইন চালু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রবাসী কর্মী ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য হটলাইন চালু করা হয়েছে। ‘১৬১৩৫’ টোল ফ্রি নম্বর দিয়ে ‘প্রবাস বন্ধু কল সেন্টার’ নামে এই হটলাইনটি চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড।

সোমবার (৫ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হয়।

এ‌তে বলা হয়, বৈদেশিক কর্মসংস্থান ও ঋণ সহযোগিতার জন্য বিভিন্ন তথ্য, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড ১৬১৩৫ টোল ফ্রি নম্বর দিয়ে প্রবাস বন্ধু কল সেন্টার নামে হটলাইন চালু করেছে।

সংশ্লিষ্টরা বিনা খরচে কল করে যেকোনো সময় এই কল সেন্টার থেকে তথ্য সেবা পাবেন। এছাড়া বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে কল এই সেবা পাওয়া যাবে।