প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে বুকের হাড় ভাঙলেন ভাসুর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার
প্রতীকী ছবি
নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে এক প্রবাসীর স্ত্রীকে দুই দফায় নির্যাতনের ঘটনা ঘটেছে। এ মারধরের ফলে আঙ্গুলি বেগম (২৫) নামে গৃহবধূর বুকের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
গত সোমবার ও মঙ্গলবার নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের কাকশিয়া গ্রামে এ মারধরের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূ ওই গ্রামের প্রবাসী মাসুদের স্ত্রী।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার নির্যাতিতার ঘরের সামনে রশি টানানো এবং বাড়িতে পানির পাম্প বসানো নিয়ে বাকবিতণ্ডায় জড়ান ওই নারীর স্বামী মাসুদের চাচাতো ভাই হিরন মিয়া। পরবর্তীতে হিরনের ছোটভাই সোলায়মান, লালমিয়া এবং তাদের বাবা তারা মিয়া মিলে ওই গৃহবধূকে মারধর করে বাম হাত ভেঙে দেন।
এ ঘটনায় ওই গৃহবধূ স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আমানউল্লাহ আমানের কাছে বিচারের জন্য যান। ওই ইউপি সদস্য ঘটনার বিষয়ে জানতে চাইলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেন হিরন।
পরদিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবারও ওই গৃহবধূকে হিরন তাদের বাড়িতে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তিনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা মিলে বেধরক পিটুনি দেন। পাশাপাশি আঙ্গুলি বেগমের ঘরে ভাঙচুর চালানোসহ মুঠোফোন ছিনিয়ে নেন হিরন।
এদিকে ওই গৃহবধূকে পুনরায় নির্যাতনের সময় তার চিৎকারে প্রতিবেশীরা আবারও ইউপি সদস্য আমানউল্লাকে ডেকে আনেন। এ সময় আমানউল্লাহসহ প্রতিবেশীরা ওই নারীকে উদ্ধার করে শুক্রবার রাতে পাঁচদোনা পুলিশ ফাঁড়িতে নিয়ে গেলে তিনি বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
পরে সেখান থেকে তাকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, ওই নারীর বুকের দুটি হাড় ভেঙে গেছে।
এদিকে এই ঘটনায় পাঁচদোনা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইউসুফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। শুধুমাত্র নির্যাতিতা অভিযোগ করেছেন। অভিযোগ তদন্ত করে খতিয়ে দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে।’
কাকশিয়া গ্রামের ইউপি সদস্য আমানউল্লাহ বলেন, ‘এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই নারীকে একা পেয়ে যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে হিরন ও তার পরিবার সেটার সঠিক বিচার দাবি করছি।’
হিরন এর আগেও এলাকার অন্য লোকজনের সঙ্গে একাধিকবার মারধরের ঘটনায় জড়িয়েছেন বলেও স্থানীয়রা অভিযোগ করেন।
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন










