ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১৪:৫০:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ

প্রভোস্টের পদত্যাগ চেয়ে ভিসির বাসভবনের সামনে ঢাবি ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ এএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ক্যাম্পাসের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা। হলের প্রভোস্টের পদত্যাগ চেয়ে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার থেকে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে তারা অবস্থান নেন।

প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীরা তাদের নানা চাহিদার বিষয়ে উদাসীনতার অভিযোগ এনে ভিসির বাসভনের সামনে জড়ো হয়েছেন। তাদের অভিযোগগুলোর মধ্যে রয়েছে, তৃতীয়/চতুর্থ বর্ষে উঠেও সিট না পাওয়া, ক্যান্টিনের নিম্নমানে খাবার ও ‍উচ্চ দাম, হলে আগুন লাগার ঘটনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় পর্যাপ্ত টি শার্ট না পাওয়া।

অবস্থান কর্মসূচির বিষয়ে খবর পেয়ে ঢাবির প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও ঘটনাস্থলে গিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া, সাধারণ সম্পাদক ড. জিনাত হুদা।