প্রযুক্তির আরও নতুন সুবিধা নিয়ে এলো গুগল
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি।
বিখ্যাত টেক জ্যায়ান্ট কোম্পানি গুগল সব সময় তাদের গ্রাহকদের নতুনত্বের স্বাদ দিতে দারুণ দারুণ সব ফিচার নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গুগল নিয়ে এলো আরও একটি নতুন সুবিধা।
এখন থেকে ইন্টারনেট কানেকশন না থাকলেও ফোন, ট্যাব বা ল্যাপটপ থেকে গুগল ড্রাইভে ঢুকে যাবতীয় তথ্য দেখা যাবে। ড্রাইভে রাখা ছবি ও প্রয়োজনীয় ডকুমেন্টস এখন অফলাইনেই দেখার সুযোগ করে দিচ্ছে তারা।
সম্প্রতি এক ব্লগ পোষ্টে এ ফিচারের ঘোষণা দিয়েছে গুগল। শনিবার (৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্যান কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো ব্যক্তিগত ডকুমেন্টস, অফিসের কাজের পিডিএফ ফাইল ছাড়াও গুরুত্বপূর্ণ এবং পছন্দের ছবি আমরা সাধারণত গুগল ড্রাইভেই রাখি। যাতে দরকারের সময়ে তা তাড়াতাড়ি দেখে নেওয়া যায়।
তবে ডিজিটাল ডকুমেন্টেসের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল, ইন্টারনেট কানেকশন না হলে এসব ডকুমেন্টস দেখা যায় না। অনেক সময়ে প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্কের অভাবে আমাদের এ সমস্যায় পড়তে হয়।
এবার তার সমাধান হিসেবে এই নতুন প্রযুক্তি নিয়ে এল গুগল। সংস্থার তরফে জানানো হয়েছে, এখন থেকে অফলাইনেই গুগল ড্রাইভে দেখা যাবে পিডিএফ ফাইল, অফিসের ডকুমেন্টস।
তবে গুগল জানিয়েছে, ড্রাইভে ডিজিটাল ফাইল শুধু সেভ করলেই এই সুবিধা পাওয়া যাবে না। ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় গুগল ড্রাইভে ডিজিটাল ডকুমেন্টস দেখতে গেলে সংশ্লিষ্ট ডকুমেন্টসে ‘রাইট ক্লিক’ করে ‘অ্যাভেলেবল অফলাইন’ অপশনটিতে ‘ক্লিক’ করে চালু করতে হবে।
তাহলে ওই ডকুমেন্টসটি অফলাইনে গুগল ড্রাইভ থেকে সরাসরি কোনোরকম ইন্টারনেট কানেকশন ছাড়াই দেখা যাবে। এতে ফলে এ ধরনের সমস্যা অনেকটা মোকাবিলা করা যাবে।
২০১৯ সাল থেকেই এই নতুন প্রযুক্তির ট্রায়াল চালিয়েছে গুগল। অনেক গ্রাহকই অংশ নিয়েছিলেন ওই ট্রায়ালে। সেই ট্রায়াল সফলভাবে সমপন্ন হওয়াতে এবার সাধারণ মানুষের জন্য নিয়ে আসা হয়েছে এই প্রযুক্তি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







