প্রশ্নফাঁসের কোন সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব ছড়ানোকারীদের হুঁশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবারে পরীক্ষায় প্রশ্নফাঁসের কোন সুযোগ নেই। আর যারা গুজব ছড়াবে তাদের গোয়েন্দা নজরদারিতে রাখা হবে।
শনিবার (০২ নভেম্বর) সকাল ৯টার দিকে কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় এখনো পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি; আর ঘটবেও না। বিগত সময়ে আমরা দেখেছি, একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা করেছে। এমনকি, প্রশ্ন ফাঁসের কথা বলে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এবার এই ব্যাপারে আমাদের গোয়েন্দা সংস্থা যথেষ্ট সতর্ক আছে।
এবার পরীক্ষা শুরু হওয়ার আগেই কেন্দ্র পরিদর্শন প্রসঙ্গে দিপু মনি বলেন, পরীক্ষার সময় পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের অসুবিধা হয়ে থাকে। তাই এবার পরীক্ষা শুরুর আগেই কেন্দ্র পরিদর্শনে আসলাম।
অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা যদি সন্তানের ভালো ফলাফল করার জন্য অনৈতিক পদ্ধতি অবলম্বন করেন; তবে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।
শিক্ষামন্ত্রীর পরিদর্শনকালে কেন্দ্রে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল কামরুল হাসান প্রমুখ।
আজ সকাল ১০টায় শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। প্রথম দিন জেএসসির বাংলা এবং জেডিসির কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ বছর আটটি সাধারণ বোর্ডের অধীনে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ এবং মাদ্রাসা বোর্ডের জেডিসিতে চার লাখ ৯৬৬ জন পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন ছাত্র ও ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন ছাত্রী রয়েছে।
এছাড়া ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় অনিয়মিত ২ লাখ ৩৩ হাজার ৩১০ জন ও জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ২৯১ জন পরীক্ষার্থী রয়েছে।
আগের বছরের পরীক্ষায় এক, দুই ও তিন বিষয়ে অকৃতকার্য জেএসসিতে দুই লাখ ১১ হাজার ৩৩২ জন ও জেডিসিতে ২১ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী রয়েছে।
এর বাইরে এছাড়া বিদেশের মোট ৯টি কেন্দ্রে পরীক্ষায় বসছে ৪৫৪ জন শিক্ষার্থী।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







