প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কোনো ছাড় নয়: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সম্প্রতি শেষ হওয়া এসএসসি পরীক্ষার মতোই এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা হবে। এ কারণে বিশাল কর্মযজ্ঞ হাতে নেয়া হয়েছে। নানা ধরনের পরিবর্তন আনা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এবারের এইচএসসি পরীক্ষার সময় কেউ প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কোনোভাবে তাকে ছাড় দেয়া হবে না।
আজ সোমবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে সার্বিক বিষয় তুলে ধরার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, একটি পাবলিক পরীক্ষা আয়োজনের জন্য বিশাল কর্মযজ্ঞের সঙ্গে কয়েক হাজার প্রশ্নপত্র তৈরি করতে হয়। এসব কাজ করতে গিয়ে খুঁটিনাটি কিছু ভুল ধরা পড়ে। এ কারণে এসএসসি পরীক্ষায় অপ্রত্যাশিত কিছু সমস্যা দেখা দেয়। তবে এবার আমরা আরও সতর্ক হয়ে পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে তিনি সব অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকসহ গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে নানা ধরনের কোচিং সেন্টার রয়েছে। তবে আমরা সেগুলো আলাদা করতে পারেনি। এ কারণে আজ ১ এপ্রিল থেকে আগামী ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। কোচিং সেন্টারের সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন, তাদের কারণেই সব কোচিং সেন্টার বন্ধের এই ঘোষণা।
সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর সংস্থা ও ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-জেডসি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও



