প্রস্তুত জাতীয় ঈদগাহ, ধারণ ক্ষমতা ৩৫ হাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ২ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। আগামীকাল সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত এখানে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এ ঈদগাহ ময়দান। এখানে ঈদ জামাতের জন্য প্রস্তুতের কাজ করেছে পিয়ারো সরদার অ্যান্ড সন্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ হাজার বর্গমিটার ময়দানের ২৫ হাজার ৪০০ বর্গমিটার জুড়ে প্যান্ডেল করা হয়েছে। ৩৪ হাজারের বেশি সাধারণ নাগরিকের পাশাপাশি ২৫০ জন ভিআইপি পুরুষ এবং ৮০ জন ভিআইপি নারীর জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে।
জাতীয় ঈদগাহ ময়দান ঘুরে দেখা গেছে, সব মিলিয়ে জামাত আয়োজনের প্রায় সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। নামাজ আদায়ের সারিতে টেবিল ফ্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে। বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরির কাজ আগেই করা হয়েছে। নামাজের কাতারে বসানো হচ্ছে বিশেষ কাপড়। এছাড়া বৃষ্টি এলে যেন মুসল্লিদের কোনো সমস্যা না হয়, সেজন্য প্যান্ডেলে ত্রিপল লাগানো হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান পিয়ারো সরদার অ্যান্ড সন্সের পক্ষে মোজাম্মেল হক জানান, ৫ এপ্রিল থেকে ময়দানে কাজ শুরু হয়। প্রতিদিন ১৫০ জনের বেশি শ্রমিক এখানে কাজ করছেন। সব প্রস্তুতি প্রায় শেষ।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় ঈদগাহে মুসল্লিদের জন্য অজুর ব্যবস্থা করা হয়েছে। ১৪০ জন মুসল্লি একসাথে অজু করতে পারবেন। মোট ১০টি এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। মাঠে ৫৫০টি সিলিং ফ্যান, ১৫০টি স্ট্যান্ড ফ্যান, ৪০টি মেটাল লাইট ও ৭০০টি টিউব লাইট লাগানো হচ্ছে। ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসা সেবা, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও রয়েছে।
এদিকে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
রোববার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ডিএমপি।
এদিকে ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ঈদ জামাতে আসা মুসল্লিরা জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। এর বাইরে কোনোকিছু সঙ্গে নিয়ে আসতে নিষেধ করা হয়েছে। মুসল্লিদের আর্চওয়ে গেট দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। কারো সঙ্গে ব্যাগ থাকলে সেটি তল্লাশি করা হবে। নামাজের জন্য নির্ধারিত সময়ের আগে আসার অনুরোধ জানানো হয়েছে মুসল্লিদের।
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান











