প্রস্তুত জাতীয় ঈদগাহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩২ পিএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে মুসলিমদের বড় এই ধর্মীয় উৎসব। সে লক্ষ্যে ইতোমধ্যেই জাতীয় ঈদগাহে ঈদের নামাজকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রতিবছর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন জাতীয় ঈদগাহে। নারী-পুরুষ মিলিয়ে এবারও এখানে ঈদের নামাজ আদায় করবেন প্রায় ২৫ হাজার মানুষ। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় হবে ঈদের প্রথম জামাত
ডিএসসিসি সূত্রে জানা গেছে, প্রায় ৩০ হাজার বর্গমিটারের জাতীয় ঈদগাহ ময়দানে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার ঈদগাহের প্যান্ডেলের ক্ষেত্রফল ২৫ হাজার চারশত বর্গমিটার। এরমধ্যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আলাদা নামাজের স্থান করা হয়েছে। যেখানে প্রায় ২৫০ জন পুরুষ এবং প্রায় ৮০ জন মহিলা নামাজ আদায় করতে পারবেন।
এছাড়াও জনসাধারণের মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ এবং তিন হাজার ৫০০ জন মহিলা নামাজ আদায় করতে পারবেন। সবমিলিয়ে ঈদের দিনে জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায়ের সুযোগ পাবেন।
জানা গেছে, এবারে ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য ভিআইপি গেট থাকছে একটি। পাশাপাশি জনসাধারণের জন্য একটি এবং মহিলাদের প্রবেশের জন্য পৃথক একটি গেট রাখা হয়েছে। এছাড়াও ঈদ জামায়াতে জাতীয় ঈদগাহ ময়দানে ভিআইপি পুরুষ কাতার থাকবে ৫টি এবং মহিলা কাতার থাকবে একটি। আর জনসাধারণের জন্য পুরুষ কাতার থাকবে ৬৫টি (বড় আকারের) আর ৫০টি (ছোট আকারের) মহিলা কাতার থাকবে। সেই সঙ্গে অজুখানায় একসঙ্গে প্রায় ১১৩ জন পুরুষ ও ২৭ জন মহিলা পৃথক স্থানে অজু করতে পারবেন।
এদিকে, তীব্র গরমের কথা বিবেচনায় জাতীয় ঈদগাহে ১০টি এয়ার কুলার ছাড়াও পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে খাবার পানি ছাড়াও থাকবে প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র, ভ্রাম্যমাণ টয়লেটসহ বৃষ্টির পানি নিরসনের ব্যবস্থা।
এদিকে, দুপুরে সরেজমিনে জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সেই সঙ্গে রয়েছে তীব্র তাপদাহ। তাই নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে আসা কোনো মুসল্লি নিজের সঙ্গে কোনো ধরনের দিয়াশলাই, লাইটার কেউ আনবেন না। সকলেই এ বিষয়ে সচেতন থাকবেন। নিরাপত্তা বাহিনীও এ ব্যাপারে অত্যন্ত সজাগ থাকবেন।
মেয়র তাপস বলেন, আমরা সকলে মিলে খুব সুন্দর একটা পরিবেশে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করব। ঢাকাবাসীসহ সকলকে জাতীয় ঈদগাহে আসার জন্য আবেদন জানাচ্ছি। মহিলাদের নামাজের জন্য এখানে আমাদের আলাদা ব্যবস্থা রয়েছে।
ডিএসসিসি মেয়র জানান, মহিলাদের বের হওয়ার জন্য আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার সময় যেন কোনো হুড়োহুড়ি না হয়, সে জন্য পর্যাপ্ত বের হওয়ার পথও আমরা রেখেছি। ঝড়-বৃষ্টি হলে যেন ভেতরে পানি ঢুকতে না পারে সে জন্য আমরা ত্রিপল দিয়ে ঘিরেছি পুরোটাই।
জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











