ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১০:৫৮:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন আজ

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩২ এএম, ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সবার জীবনেই প্রেম আসে। কিন্তু প্রেম করে সবাই সফল হয় না। এ ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সংখ্যাই বেশি। আর সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তনের প্রতি অধিকাংশেরই থাকে হাজারটা অভিযোগ আর প্রবল ঘৃণা। এ যেন বুকের ওপর অনড় জগদ্দল পাথর চাপিয়ে রাখা।

তার চেয়ে বরং প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দিলে কেমন হয়? অসহনীয় অতীতকে ভুলে যাওয়ার ক্ষেত্রে এর চেয়ে সহজ পথ বোধ হয় দ্বিতীয়টি নেই। চলে যাওয়া মানুষটিকে নিজের ভেতর ঘৃণায় বাঁচিয়ে রেখে লাভ। তার চেয়ে ক্ষমা করে দিয়ে নিজের জীবনে সুখি হওয়াই উত্তম।

আজ ১৭ অক্টোবর, প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন। ২০১৮ সালে যাত্রা শুরু হয় বিচিত্র এই দিবসটির।

প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার এই দিবসে আরেকবার মনে করুন। যা আছে অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা—সব ভুলে গিয়ে বলে দিতে পারেন, ‘যাও, তোমাকে মাফ করে দিলাম।’

অতীত ভুলে সামনে যাওয়ার পথে দিনটি এক শুভবার্তা। সবাই যেন এই দিনটিতে প্রাক্তনকে জানাতে পারে, ‘ক্ষমা করে দিলাম।’