ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৯:২৭:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

প্রাথমিকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ এএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাথমিকের সকল কর্মকর্তা-কর্মচারীদের শিষ্টাচার ও শালীনতা বজায় রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। অফিসিয়াল ড্রেস কোড না মেনে ভার্চুয়াল সভা ও কর্মশালায় অংশ নেওয়ার কারণে এ নির্দেশনা জারি করা হয়।

গত ২৬ আগস্ট অধিদফতরের প্রশান বিভাগের জারি করা চিঠি সকল পরিচালক, বিভাগীয় উপ-পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা সম্বলিত চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ড্রেস কোড অনুসরণ না করে ক্যাজুয়াল পোশাক পরিধান করে দফতরে এবং বিভিন্ন ভার্চুয়াল সভা/কর্মশালায় অংশ নিচ্ছেন। দফতর ও সভা, কর্মশালা চলাকালীন তাদের অবস্থান ও কথা বলাসহ বিভিন্ন আচরণে দাফতরিক শিষ্টাচার লঙ্ঘিত হচ্ছে। ফলে দাফতরিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

এই পরিস্থিতিতে দাফতরিক সকল ক্ষেত্রে ড্রেস কোড অনুসরণ এবং আচরণে শিষ্টাচার ও শালীনতা বজায় রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনার কথা বলা হয় চিঠিতে।

-জেডসি