ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১৩:২৪:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১৮ হাজার ১৪৭ জন পাস করেছেন।

মঙ্গলবার রাত ১০টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেন।

ফল প্রকাশের জন্য মঙ্গলবার রাতে বুয়েটে (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সচিব আকরাম আল হোসেন, অধিদফতরের মহাপরিচালক এ এফ এম মনজুর কাদিরসহ নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd -এ পাওয়া যাবে। এসএমএস-এর মাধ্যমেও ফল জানানো হবে। এছাড়া, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

-জেডসি