ঢাকা, রবিবার ১৫, মার্চ ২০২৬ ৭:৩৮:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল চলতি মাসেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪২ এএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করা হতে পারে।

রোববার (১১ জানুয়ারি) এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

তিনি বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে চলতি মাসের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশের। এ জন্য পুরোদমে কাজ শুরু হয়েছে।

পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ সম্পূর্ণ গুজব। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাইনি। তবে প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে।

উল্লেখ্য, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন পড়ে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি। তবে ঠিক কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন এবং কতজন অনুপস্থিত ছিলেন, সে তথ্য নিশ্চিত করেনি অধিদপ্তর।