ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ২৩:০৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী শুরু ১৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪১ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৭ নভেম্বর। পরীক্ষা শেষ হবে ২৪ নভেম্বর। প্রতিদিন সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষার এই সময়সূচি আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা সমাপনী

১৭ নভেম্বর রোববার ইংরেজি, ১৮ নভেম্বর সোমবার বাংলা, ১৯ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর বুধবার প্রাথমিক বিজ্ঞান, ২১ নভেম্বর বৃহস্পতিবার ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৪ নভেম্বর রোববার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী

১৭ নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে ইংরেজি, ১৮ নভেম্বর সোমবার বাংলা, ১৯ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর বুধবার আরবি, ২১ নভেম্বর বৃহস্পতিবার কোরআন মজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ এবং ২৪ নভেম্বর রোববার গণিত পরীক্ষা।

নির্ধারিত সময়ের পর বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি বরাদ্দ থাকবে বলে পরীক্ষার সময়সূচিতে উল্লেখ করা হয়েছে।