প্রাপ্তবয়স্কদের জন্য বুস্টার ডোজ অনুমোদন যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২২ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
শীতে করোনার নতুন ঢেউইয়ের শঙ্কা থেকে প্রাপ্তবয়স্কদের জন্য ফাইজার ও মডার্নার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৮ বছরের ঊর্ধ্বে সবাই এই ডোজ নিতে পারবেন।
শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এ.এফ.পি। খবরে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
শীতে করোনার ভয়াবহতা ও মৃত্যুঝুঁকি এড়াতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) ভারপ্রাপ্ত কমিশনার জেনেট উডকক। যুক্তরাষ্ট্র এর আগে ৬৫ বছরের বেশী বয়সী, যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন এমন ব্যক্তি ও উচ্চ ঝুঁকিপূর্ণ পেশার কর্মীদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দিয়েছিল।
ফাইজার ও মডার্নার বুস্টার ডোজে শত শত মানুষের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির প্রমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্তটি নেওয়া হোয়েছে বলে জানিয়েছে এফডিএ। ফাইজার ১৬ বছরের বেশী ১০ হাজার মানুষকে নিয়ে বুস্টার ডোজের একটি ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। যাতে দেখা গেছে সাধারণ ডোজ নেওয়াদের তুলনায় করোনা প্রতিরোধে বুস্টার ডোজ ৯৫ শতাংশ কার্যকর।
যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনা শনাক্ত হচ্ছে ৮৮ হাজার মানুষে্র এবং এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৭ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। ধারণা করা হচ্ছে করোনার পঞ্চম ঢেউয়ের শঙ্কায় প্রথমে রয়েছে দেশটি।
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে