প্রিপারেটরি স্কুলে শিশুদের ভর্তির প্রজ্ঞাপন বিষয়ে প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজে ২০২২ সালের প্লে-গ্রুপ শিশুদের ভর্তির নিয়মাবলী ও যোগ্যতা যাচাইয়ের জন্য প্রকাশিত প্রজ্ঞাপন নিয়ে পুনরায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
রবিবার গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর অনলাইনে প্রকাশিত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজে ২০২২ সালের প্লে-গ্রুপ শিশুদের ভর্তির নিয়মাবলী ও যোগ্যতা যাচাই বিষয়ক প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর ওই প্রজ্ঞাপনে উল্লিখিত উচ্চতা, ওজন, দুধ দাঁত, শারীরিক ও মানসিক অসুস্থতা এবং ছোঁয়াচে অসুখ ইত্যাদি বিষয়সমূহ প্রত্যাহার করে শিশুদের ভর্তির ক্ষেত্রে শুধু বয়স বিবেচনা করে প্রজ্ঞাপন সংশোধনসহ সঠিক পদ্ধতিতে বিদ্যালয়ে শিশুদের ভর্তির ব্যবস্থা গ্রহণের জন্য ওই স্কুলের অধ্যক্ষ এবং চেয়ারম্যান বরাবর বাংলাদেশ মহিলা পরিষদ চিঠি পাঠায়। ওই প্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর ওই শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যানের পাঠানো চিঠিতে শিশুদের ভর্তির জন্য প্রকাশিত প্রজ্ঞাপনে স্বাস্থ্যগত ও অন্যান্য বিষয়ে উল্লিখিত শর্তসমূহের ভাষা পরিবর্তন করা হবে বলে জানানো হয়। কিন্তু ২৮ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রজ্ঞাপনে দেখা গেছে কেবলমাত্র ‘সকল দুধ দাঁত অটুট থাকতে হবে’- এই শর্তটি প্রত্যাহার করা হয়েছে। যা শিশুদের প্রতি অত্যন্ত অমানবিক ও বৈষম্যপূর্ণ আচরণ।
সংবাদবিজ্ঞপ্তিতে ‘শিক্ষা মানবাধিকারের বিষয়’ উল্লেখ করে সংগঠনটি শিশুদের ভর্তির জন্য একমাত্র বিবেচ্য বিষয় বয়সের সনদপত্র রেখে বাকি শর্তগুলো প্রত্যাহারের জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে পুনরায় জোর দাবি জানিয়েছে। একইসঙ্গে সংগঠন শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এবিষয়ে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণে আহ্বান জানিয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


