ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২৩:৪০:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

প্রিয়ভাষিণীর কফিনে স্পিকার ও দীপু মনির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৫৩ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডা. দীপু মনি এমপি কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা ফেরদৌসী প্রিয়ভাষিণীর কফিনে আজ বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদন করেন।

স্বাধীনতা পদকে ভূষিত মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী গত ৬ মার্চ মঙ্গলবার ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বেলা ১১টায় তার কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।


শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার বলেন, ফেরদৌসী প্রিয়ভাষিণী বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে প্রথম সারিতে ছিলেন। তিনি জাতির অনুপ্রেরণা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এই বীর নারীর আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

দীপু মনি  বলেন, তার জীবনযুদ্ধ থেকে আমরা প্রেরণা পাই। দেশ একজন মহান দেশপ্রেমীকে হারালো। তার অবদানের কথা জাতি ভুলবে না। তার প্রতি রইলো অকৃত্রিম শ্রদ্ধ ও ভালোবাসা।