ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ০:৪১:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

প্রিয়ভাষিণীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:২২ এএম, ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

প্রখ্যাত ভাস্কর ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।


আজ বুধবার বিএসএমএমইউ-এর মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহকে প্রধান করে এ মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বর্তমানে ফেরদৌসী প্রিয়ভাষিণী এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাকে তত্ত্বাবধান করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।


বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন জানান, বর্তমানে ফেরদৌসী প্রিয়ভাষিণীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে না এবং কিডনীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রোগী স্থিতিশীল রয়েছেন তবে এখনও শংকামুক্ত নন।


তিনি জানান, শিল্পী প্রিয়ভাষিণী দীর্ঘদিন কিডনী, হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস এবং থাইরয়েড রোগে ভুগছেন।


এদিকে আজ বিকেলে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, মৎস ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ফেরদৌসী প্রিয়ভাষিণীকে দেখতে বিএসএমএমইউতে যান। তারা শিল্পীর চিকিৎসার খোঁজ-খবর নেন।