প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হচ্ছে উমেদ ভবনে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:০০ পিএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার
সামনেই বিয়ে প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাসের। ঠিক কোন দিন? তা অবশ্য জানাননি তারা। শোনা যাচ্ছে, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যেই সেই শুভ দিন। ভারতের রাজস্থানের যোধপুরের উমেদ ভবনেই নাকি হচ্ছে বিয়ের অনুষ্ঠান। এক বার উঁকি মারা যাক এই প্রাসাদের অন্দরে।
১৯২৯-’৪৩ সালে প্রায় ১৪ বছর ধরে স্থপতি হেনরি ভন ল্যাঞ্চেস্টারের তত্ত্বাবধানে এক কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল উমেদ ভবন। রাজা উমেদ সিংহের আমলের এই ভবনটি ২৬ একর জায়গা জুড়ে রয়েছে। মারকানা মার্বেল-বার্মিজ টিক উডের অন্দরে পাবেন ৩৪৭টি ঘর এবং একটি বিশাল ব্যাঙ্কোয়েট হল। এতে প্রায় ৩০০ অতিথির আপ্যায়ন সম্ভব।
রাজা উমেদ সিংহের নাতি দ্বিতীয় গজ সিংহ এটি তাজ হোটেলিয়ার গোষ্ঠীকে এই ভবনের লিজ দিয়েছিলেন। সেই থেকে তাজ গ্রুপ এই প্রাসাদের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। এটি বিশ্বের অন্যতম বড় ব্যক্তি মালিকানাধীন প্রাসাদ।
যোধপুর শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পাহাড়চূড়ায় রয়েছে উমেদ ভবন। এটি ভাড়া নিতে খরচ হবে ন্যূনতম ৪৭ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত। এ তো গেল সাধারণ ঘর পিছু গড় হিসেব। এর সঙ্গে অন্যান্য খরচ কিন্তু আলাদা।
প্রিয়ঙ্কা বা নিকের বিয়েই শুধু নয়। এর আগেও উমেদ ভবনে সেলিব্রিটিদের বিয়ের অনুষ্ঠান হয়েছে। হলিউড স্টার লিজ হার্লের সঙ্গে অরুণ নায়ারের বিয়ে হয়েছিল এই প্রাসাদে। সালটা ছিল ২০০৭। যোধপুরে অরুণের নিজের শহরে একেবারে হিন্দু মতে বিয়ে করেছিলেন তারা।
বিয়ে তো বটেই, জন্মদিনের অনুষ্ঠানেও উমেদ ভবন ভাড়া নিয়েছিলেন সেলিব্রিটিরা। ২০১৩ সালে মুকেশ-পত্নী নীতা অম্বানীর ৫০তম জন্মদিনও ধূমধাম করে এখানে আয়োজিত হয়েছিল। সে সময় দু’দিনের অনুষ্ঠানে খরচ হয়েছিল ২২০ কোটি টাকা।
এক সময় তো ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির বিয়ের অনুষ্ঠানও উমেদ ভবনে হবে বলে শোনা গিয়েছিল। পরে যদিও তা বদলে দক্ষিণ ফ্রান্সের এক শহরে হয়। অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘আ মাইটি হার্ট’ ফিল্মের শুটিংয়ের সময় উমেদ ভবন নজর কেড়েছিল এই সেলিব্রিটি জুটির।
২০০৮ সালে হলিউড ফিল্ম ‘ডার্ক নাইট’-এর শুটিং রাজস্থানের মেহরান গড় ফোর্টে হয়েছিল। কিন্তু সে সময় ওই ফিল্মের পরিচালক ক্রিস্টোফার নোলান, অভিনেতা ক্রিশ্চিয়ান বেলসহ অন্য অভিনেতারা উমেদ ভবনেই রাত কাটাতেন। ম্যাডোনা বা মিক জ্যাগারের মতো সেলিব্রিটিদের পছন্দের তালিকাতেও রয়েছে এই প্রাসাদ।
উমেদ ভবন হোটেল, শুধু ভারতের সেরা হোটেল নয়, বিশ্বের একটি অন্যতম সেরা হোটেল। রাজস্থানের যোধপুরে মহারাজা উমেদ সিংহের আমলে নির্মিত রাজপ্রাসাদটিকেই ১৯৭১ সালে হোটেলে পরিবর্তিত করা হয়।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







