প্রিয়া সাহার বক্তব্য অসত্য : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৯ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে প্রিয়া সাহার অভিযোগটি যদি স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘুদের গুম বা নিখোঁজ অর্থে করে থাকেন তবে তা অসত্য বলে উল্লেখ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
আজ বৃহম্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ বলেন, “প্রিয়া সাহা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ (৩৭ মিলিয়ন) হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোক ‘ডিজএপিয়ার’ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন। ‘ডিজএপিয়ার’ বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তা তিনিই ভালো বলতে পারবেন। এটি যদি স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘুদের গুম বা নিখোঁজ অর্থে বলে থাকেন তবে তা অসত্য এবং আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. নিম চন্দ্র ভৌমিক, বাসুদেব ধর, নির্মল রোজারিও, কাজল দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি এ সময় উপস্থিত ছিলেন।
রানা দাশগুপ্ত বলেন, গত ১৬ থেকে ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘সেকন্ড মিনিস্ট্রিয়াল টু এডভান্স রিলিজিয়াস ফ্রিডম’ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তিন সদস্যের প্রতিনিধি দল যোগ দেয়। এই প্রতিনিধি দলে প্রিয়া সাহা অন্তর্ভুক্ত ছিলেন না। প্রিয়া সাহা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক। কিন্তু তিনি সাংগঠনিক কোন সিদ্ধান্ত বা দায়িত্ব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাননি বা মার্কিন প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেননি। তিনি যা করেছেন তা নিজের দায়িত্বে করেছেন। এর সাথে সংগঠনের কোন সম্পর্ক নেই।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউজের এক বিজ্ঞপ্তিতে প্রিয়া সাহাকে সাধারণ সম্পাদক উল্লেখ করেছে। আবার কোন কোন মার্কিন গণমাধ্যম আমাকে সভাপতি এবং তাকে সাধারণ সম্পাদক উল্লেখ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সাংগঠনিক পরিচিতি নিয়ে সৃষ্ট এমন বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে এটিকে ‘সংগঠনবিরোধী কর্মকান্ড’ বিবেচনায় গত ২৩ জুলাই প্রিয়া সাহাকে সাময়িকভাবে বহিস্কার করে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি ঢাকায় ফিরে আসলে তার বক্তব্য শুনে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
পাকিস্তান ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাতের গবেষণা গ্রন্থের উদ্বৃতি দিয়ে বাঙালি জনগোষ্টির মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের হার উল্লেখ করে রানা দাশগুপ্ত বলেন, “১৯৪৭ থেকে ১৯৬৪ সালের মধ্যে সাম্প্রদায়িক পাকিস্তান আমলে অব্যাহত বঞ্চনা-বৈষম্য-নিগৃহন-নিপীড়ন ছাড়াও ১৯৫০ ও ১৯৬৪ সালের একতরফা রাষ্ট্রীয় সাম্প্রদায়িক সহিংসতার কথা আমরা আজও ভুলি নাই। স্বাধীন বাংলাদেশেও ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা পরবর্তীতে পাকিস্তানি ধারায় ৭২-এর গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংবিধানে ৫ম ও ৮ম সংশোধনী সংযোজিত হয়।”
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে দেয়া প্রিয়া সাহার বক্তব্য নিয়ে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের অপপ্রয়াস চালাচ্ছে। কিন্তু কোন ব্যক্তির বক্তব্যকে পুঁজি করে সাম্প্রদায় বিশেষকে মুখোমুখি দাঁড় করানোর অভিসন্ধি দুর্ভাগ্যজনক। তবে প্রধানমন্ত্রী লন্ডন থেকে প্রিয়া সাহার কাছ থেকে ব্যাখ্যা জানার আগে তার বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা না নেয়ার পাশাপাশি তার পরিবারের জীবন ও সম্পদ রক্ষার ব্যবস্থা নেয়ার নির্দেশনা গোটা জাতিকে আশ্বস্ত করেছে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার


