ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৮:৪৫:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

প্রীতিলতার শেষ চিঠিটি শিক্ষণীয় : স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২৫ পিএম, ৬ মে ২০১৮ রবিবার

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রীতিলতার জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। প্রীতিলতার শেষ চিঠি থেকে অনেক কিছুই শেখার আছে। প্রত্যেকটি নারী তার নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, অধিকার প্রতিষ্ঠার জন্য নারী নিজে থেকে সংগ্রাম করে।

 

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ভোরের কাগজ ও প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

 

প্রীতিলতা পরাধীনতা থেকে মুক্ত হতে মৃত্যুকে আলিঙ্গন করে স্বাধীনতার জন্য লড়েছেন উল্লেখ করে স্পিকার বলেন, আমাদের স্বাধীন বাংলাদেশ গৌরবোজ্জ্বল ইতিহাসের অধিকারী। আমরা বাঙালি, এই স্বাধীনতার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। অনেক জীবন অনেক ত্যাগ স্বীকার করে আমরা স্বাধীনতা পেয়েছি। পরাধীনতা থেকে মুক্ত হতে মৃত্যুকে আলিঙ্গন করে স্বাধীনতার জন্য লড়েছেন প্রীতিলতা।

 

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আমাদের ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি কালপর্বে নারীদের অংশগ্রহণের পেছনে সবচাইতে বেশি যেটা কাজ করে তা হচ্ছে আত্মপ্রত্যয়। একটি নারী এগিয়ে আসার ক্ষেত্রে তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আত্মপ্রত্যয়। যেটা আমরা প্রীতিলতার জীবনী থেকে দেখতে পাই। বাংলার নারীরা কোনও কাজে কখনও পিছপা হননি, এটা আমরা দেখতে পাই গ্রামাঞ্চলের নারীদের এই নদীভাঙনে সংগ্রামের মধ্যেও বেঁচে থাকাকে উপলব্ধি করে।’

 

 

আলোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন- শ্যামল দত্ত, অধ্যাপক মমতাজ বেগম, আয়শা খানম, অধ্যাপক হান্নানা বেগম, রো‌কেয়া ক‌বির ও শম্পা রেজা প্রমুখ।