প্রেমের টানে ঘরছাড়া বগুড়ার তরুণী ভারতে আটক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
ভালোবাসার টানে ভারতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন বাংলাদেশের তরুণী।
শনিবার (১৫ জানুয়ারি) অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ধরা পড়েন ওই তরুণী।
রোববার (১৬ জানুয়ারি) বিএসএফ ওই তরুণীকে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। এদিন তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশের বগুড়ার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কোচবিহার জেলার তুফানগঞ্জের এক যুবকের। দু’জনের সম্পর্ক মাত্র ৬ মাসের। বিষয়টি জেনে যায় তরুণীর পরিবার। ওই তরুণীর সঙ্গে তুফানগঞ্জের যুবকের বিয়ে দিতে অস্বীকার করেন তার পরিবারের সদস্যরা। এরপরই তরুণী ও তার প্রেমিক পালিয়ে বিয়ের পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী শনিবার তরুণী বাড়ি থেকে পালিয়ে যান। বাংলাদেশের বগুড়া থেকে তিনি ভারতের সাহেবগঞ্জে দিঘলটারি সীমান্তে পৌঁছান।
বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে রাতেই ওই তরুণী ভারতে ঢুকে পড়েন। তবে শেষ রক্ষা হয়নি। টহলরত বিএসএফের ১২৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের হাতে ধরা পড়ে যান ওই তরুণী।
আটক হওয়া তরুণী জানান, সোশ্যাল মিডিয়ায় মাত্র ৬ মাস আগে তার আলাপ হয় তুফানগঞ্জের এক যুবকের সঙ্গে। ক্রমেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দু’জনে বিয়ে করার পরিকল্পনা করলে বেঁকে বসে তার পরিবার। প্রেমিকের পরামর্শ মতোই সংসার গড়ার ইচ্ছায় ভারতে আসেন তিনি। তবে ভারতে ঢুকে ধরা পড়ে যান বিএসএফের হাতে।
তাকে তোলা হয় দিনহাটা মহকুমা আদালতে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











