ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১১:০০:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

প্রেসিডেন্টসহ কেউ-ই আইনের ঊর্ধ্বে নয়: ন্যান্সি পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন নিয়ে সাংবিধানিক সংকটের মুখে পড়তে যাচ্ছে দেশটি। গতকাল বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোররাত) যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি দ্বিতীয়বার অভিশংসিত হলেন। মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের কথা নিশ্চিত করেছেন। খবর-এএফপি

স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, দ্বি-দলীয় এ হাউসে আজ দেখা যায় যে কেউ আইনের উর্ধ্বে নয়, এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও।

বেপরোয়া এ রিপাবলিকান প্রেসিডেন্ট বিগত ১৩ মাসের মধ্যে দ্বিতীয় দফা অভিশংসিত হওয়ার পর গতকাল বুধবার তিনি একথা বলেন।

ওই অনুষ্ঠানে তিনি অভিশংসন পত্রে স্বাক্ষর করেন। মার্কিন ক্যাপিটল হিল অভিমুখে মিছিল সহকারে যেতে তার সমর্থকদের উৎসাহিত করার পর বিদ্রোহমূলক কর্মকান্ডে মদদ দেয়ায় অভিশংসিত হন ৭৪ বছর বয়সী ট্রাম্প ।

-জেডসি