প্রেস কাউন্সিল পদক পেলেন ৫ সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫২ পিএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২ পেয়েছেন পাঁচ জন সাংবাদিক ও প্রতিষ্ঠান হিসেবে দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বাঞ্চল। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত প্রেস কাউন্সিল পদক ২০২২ প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ পদক তুলে দেন।
এবার বরেণ্য ও প্রথিতযশা সাংবাদিক, দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমান আজীবন সম্মাননা (মরণোত্তর) পদক পেয়েছেন। প্রাতিষ্ঠানিক সম্মাননায় দৈনিক যুগান্তর, আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননায় খুলনার দৈনিক পূর্বাঞ্চল, গ্রামীণ সাংবাদিকতায় দৈনিক ভোরের কাগজের সোনাগাজী প্রতিনিধি সৈয়দ মনির আহমদ, উন্নয়ন সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার মো. শাহেদুল ইসলাম (শাহেদ শফিক), নারী সাংবাদিকতায় বিটিভির রিপোর্টার তুলনা আফরিন, আলোকচিত্র সাংবাদিকতায় দি নিউ এজের স্টাফ ফটো সাংবাদিক মো. সৌরভ লস্কর পদক পেয়েছেন।
২০১৮ সাল থেকে দেওয়া হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক। শুরুতে ছয়টি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এ পদক। ২০১৯ সাল থেকে আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা নামে আরও একটি ক্যাটাগরি নতুন যোগ করা হয়। প্রথম দুই বছরে প্রতি ক্যাটাগরিতে পঞ্চাশ হাজার টাকার চেক, একটি সনদপত্র ও একটি ক্রেস্ট দেওয়া হয়েছে।
২০২০ সাল থেকে আজীবন সম্মাননা, প্রাতিষ্ঠানিক সম্মাননা ও আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা ক্যাটাগরিতে এক লাখ টাকা, একটি সনদপত্র ও একটি ক্রেস্ট দেওয়া হচ্ছে এবং বাকি চারটি ক্যাটাগরিতে পঞ্চাশ হাজার টাকার চেক, একটি সনদপত্র ও একটি ক্রেস্ট দেওয়া হচ্ছে। ২০২২ সালেও একইভাবে এ পদক দেওয়া হয়েছে।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, প্রেস কাউন্সিলের সদস্য ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




