ফজলি আম এখন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ এএম, ২৬ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ফজলি আমের জিআই সনদ নিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চলা লড়াই আপাতত শেষ হয়েছে।শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে অনুষ্ঠিত দীর্ঘ শুনানি শেষে ফজলির জিআই সনদের জন্য রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি নামে সিদ্ধান্ত দেয়। তবে কিসের ভিত্তিতে এটা দেওয়া হয়েছে সেটির পূর্ণাঙ্গ রায়ের কপি আগামী রোববার প্রকাশ করবে সংস্থাটি।
জানা গেছে, গত বছরের অক্টোবরে ফজলি আমকে রাজশাহীর ফজলি নামে জিআই সনদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর। এরপর রাজশাহী ফজলি নামে দেওয়া জিআই সনদের বিষয়ে প্রতিবাদ করে চাঁপাইনবাবগঞ্জ। নিয়মতান্ত্রিকভাবে আপত্তি জমা দেয় চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশন। সেই আপত্তির প্রেক্ষিতেই শুনানিতে নতুন এই সিদ্ধান্ত।
শুনানিতে অংশ নেওয়া ফল গবেষণা কেন্দ্র রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিম উদ্দিন জানান, কিসের ভিত্তিতে এটা দেওয়া হয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ রায় পেলে জানা যাবে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম বলেন, সবাইকে নিয়েই আমরা রাজশাহীর ফজলি নামে দেওয়া জিআই সনদের বিরোধিতা করেছিলাম। নতুন যে সিদ্ধান্ত জানানো হয়েছে, সেটির বিষয়ে আমাদের অবস্থান সবার সঙ্গে আলোচনা করে আগামীকাল আনুষ্ঠানিকভাবে জানাব।
এদিকে নতুন এ সিদ্ধান্তের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব বলেন, নতুন সিদ্ধান্তকে আমরা স্বাগত জানায়। তবে এককভাবে চাঁপাইনবাবগঞ্জকে ফজলির জিআই সনদ দেওয়া হলে। বেশি খুশি হতাম।
উল্লেখ্য, ২০১৭ চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম জিআই সনদ পেয়েছিল।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু




